২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

গ্রামবাংলার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তালবীজ ও তালচারা রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নে প্রায় ৫০০টি তাল চারা রোপণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব তালচারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ নূর বানু আক্তার,বিরামপুর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার লক্ষণ পাহান,পলিপ্রয়াগপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃআরাফাত আলী, পলিপ্রয়াগপুর ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃনূরুন্নাহারসহ স্থানীয় আনসার-ভিডিপির সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, বিরামপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৫০০টি করে তালচারা রোপণ করা হবে। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের সংখ্যা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামানের উদ্যোগ ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক পরিসরে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়। এবার জেলায় মোট ৩০ হাজার তালবীজ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তালগাছ গ্রামবাংলার প্রকৃতি ও ঐতিহ্যের অন্যতম অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পাখির আবাসস্থল তৈরি এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তালচারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এ উদ্যোগ পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
See also  দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়-জামায়াত আমির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবন ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

“শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান”-মোবাশ্বের আলম ভূঁইয়া

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

১০

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১১

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ ত্যু

১২

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১৩

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

১৪

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

১৫

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

১৬

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

১৮

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০