৩১ অগাস্ট ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আমেরিকায় আকস্মিক বন্যা, ২০ জনের বেশি নিখোঁজ

ডেস্ক নিউজ

আমেরিকার অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা।

২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। একইসঙ্গে তাদের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সঙ্গে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা এখনও ঘটনাস্থল খালি করা এবং ওই এলাকায় আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারে কাজ করছেন।

গতকাল পর্যন্ত উপদ্রুত এলাকা থেকে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে গ্র্যান্ড ক্যানিয়নের দুর্গম অভ্যন্তরীণ এলাকায়, কলোরাডো নদীর তীরে অবস্থিত ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হলেও পার্কের ভেতরের এই অংশ অত্যন্ত দুর্গম।

পানির প্রবল স্রোতে পার্কের ট্রেইল অবকাঠামোর ব্যাপক ও ভয়াবহ ক্ষতি হয়েছে। কলোরাডো নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা প্রায় সব পায়ে হাঁটার সেতু ধ্বংস হয়ে গেছে। ফলে জলধারাটি পার হয়ে হাইকারদের চলাচলের সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে পার্ক সার্ভিস ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড এবং পুরো নর্থ কাইবাব ট্রেইল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

কটনউড ক্যাম্পগ্রাউন্ড ও ফ্যান্টম রেঞ্চ এলাকা থেকে আজ আরও অনেককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ওই এলাকায় আটকে পড়েছেন এমন কোনো হাইকার বা ব্যাকপ্যাকারের তথ্য থাকলে তা দ্রুত পার্ক কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ডেভিড গ্রেগরি নামে এক হাইকার জানান, তিনি একটি ছোট দলের সঙ্গে হাইকিং করতে এসেছিলেন। তবে, হঠাৎ বন্যা শুরু হওয়ায় তাদের পরিকল্পনা বাতিল করতে হয়। তিনি বলেন, আমরা বুঝতে পারছিলাম অনেক জঞ্জালসহ পানিপ্রবাহ দ্রুত এগিয়ে আসছে।

See also  রহস্যজনক ভাইরাসে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

তাদের হেলিকপ্টারে করে সেখান থেকে নিকটস্থ একটি স্কুলে নিয়ে যাওয়া হয় ও পরবর্তীতে রাতে হোটেলে পৌঁছে দেওয়া হয়।

এদিকে কলোরাডো নদীর ওপর থাকা ব্ল্যাক ব্রিজ ও সিলভার ব্রিজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কলোরাডো নদীতে সব ধরনের নৌযান ও চলাচলও বন্ধ করা হয়েছে। বন্যার পানিতে ধাতব কাঠামো ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ভেসে এসে নদীতে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সোমবার পর্যন্ত আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে নতুন করে ধ্বংসাবশেষের স্রোত এবং পাহাড়ি পাথর ধসে পড়ার ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

১

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

২

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

৩

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

৪

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

৫

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

৬

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

৭

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৮

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৯

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১০

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১২

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

১৩

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১৫

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১৬

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৭

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৮

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০