৬ অক্টোবর ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু রুখতে সচেতনতার ডাক, বিরামপুরে মাঠে নেমেছে জামায়াত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 166.83432;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 42;zeissColor: bright;

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দিনাজপুরের বিরামপুরে সভা, প্রচারপত্র বিলি ও মশার লার্ভা ধ্বংসে প্রতিষেধক ছিটানোর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পৌরশহরের ঢাকামোড়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভা শেষে জামায়াতের নেতাকর্মীরা বিরামপুর ঢাকামোড়, অবসর সিনেমা মোড় ও পূর্বপাড়া এলাকায় দোকানি, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করেন। একই সঙ্গে রাস্তার পাশের ড্রেনে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে প্রতিষেধক ছিটানো হয়।

প্রচারপত্রে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পুরোনো টায়ার, বালতি, বিভিন্ন পাত্র, পরিত্যক্ত বোতল ও কৌটাসহ এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, জেলা ইউনিট সদস্য এহসানুল হক, পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম জানান, গত ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও জনস্বার্থে দেশের বিভিন্ন সমস্যা ও দুর্যোগ মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  তারেক রহমান ও বিএনপিকে যুক্তরাজ্যের অভিনন্দন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১০

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

১১

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

১২

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১৩

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১৪

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১৫

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৭

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৯

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

২০