৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের সংবর্ধনা

আবদুর রউফ, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে জামায়াত।

শনিবার রাতে পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন।

রামরায়গ্রাম ইউনিট জামায়াত সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপ প্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা, প্রবাসী গাজী নাছির। উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডাঃ তাহেরের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া ও আ’লীগ থেকে মোঃ শহীদ উল্লাহ জামায়াতে যোগদান করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।

Facebook Comments Box
See also  দাউদকান্দিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০