১৬ মে ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

??????????

জামালপুর প্রতিনিধি
জামালপুরে এমইপি গ্রুপের উদ্যোগে দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালের দিকে সেতুলি বেম্বো গার্ডেনের সেতুলি ক্যাফে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সানলাইট ইলেকট্রিকের স্বত্বাধিকারী, এমইপি গ্রুপের পরিবেশক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. রুবেল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ারিং ইন্সপেক্টর মো. আল আমিন।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির টেকশিয়ান মো. আনিছুর রহমান, এমইপি গ্রুপের টিএসএম তরিকুল ইসলাম, ফিল্ড অফিসার আবু বক্কর সিদ্দিক ও সোলায়মান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক দিক এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা হলে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্রধান অতিথি সেগুলোর বিশ্লেষণধর্মী ও তথ্যভিত্তিক উত্তর প্রদান করেন।
বক্তারা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এমইপি পণ্যের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
Facebook Comments Box
See also  জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে - মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০