১৪ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন

দাউদকান্দি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কুমিল্লার দাউদকান্দিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ ঐতিহ্যভিত্তিক পরিবেশনা। অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেন। তারা বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার এবং দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গ্রামীণ খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, বৈশাখী গান ও নৃত্য পরিবেশনা। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

See also  কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত -৫ 

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নববর্ষকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেন। লাল-সাদা পোশাকে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০