৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে- ডাঃ তাহের

আবদুর রউফ, সবুজ খন্দকার ( চৌদ্দগ্রাম) 

জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতসবাজিকে কোন ভয় নয়, কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দাড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়াকে তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানাচ্ছি।

রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোঃ সালেহ, হাব’র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।

জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রাকিবুল ইসলাম রকি’র সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মোঃ সাহাব উদ্দিন, সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মোঃ শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইন্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা (দক্ষিণ) সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারি ও ডাঃ মন্জুর আহমেদ সাকি, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর শাহাব উদ্দিন, স্হানীয় জামায়াত নেতা তৌহিদুল আজিম বাবু, কে এম আবদুর রাজ্জাক, কে এম আবদুল কাইউম, ডাঃ বেলাল হোসেন চৌধুরী, ওমর মহিউদ্দিন, ডাঃ আনছার উল্লাহ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আলহাজ্ব মানোয়ার হোসেন, শাহআলম চৌধুরী, কাজী বাদল, শিবির নেতা রিফাত সানি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  শনিবার কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০