১৬ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সরকারের অঙ্গীকার: কুমিল্লায় কৃষিমন্ত্রী

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ বহু যুগ ধরে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুমিল্লার ইতিহাসও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্যের সাক্ষ্য বহন করে। অতীতে নানা সময়ে কিছু স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও জনগণের সচেতনতা ও ঐক্যের কারণে তারা কখনো সফল হতে পারেনি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও কোনো অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। পূর্বসূরিদের মতো পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ভালোবাসার চর্চা অব্যাহত রেখে আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “বিশ্বের সব ধর্মই মানুষকে ন্যায়, শান্তি, মানবকল্যাণ ও সহমর্মিতার শিক্ষা দেয়। তাই ধর্মকে বিভেদের হাতিয়ার নয়, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে ধারণ করতে হবে।”

রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, “এমন উৎসব পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: ড. রেদোয়ান আহমেদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০