৯ মে ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম

ওমর ফারুক : লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় নিম্নমানের ত্রাণ সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে,৭ মে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্যাকেট খুলে পণ্যের মান ও পরিমাণে অসঙ্গতি দেখতে পেয়ে ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

জানা যায়, প্রতিটি ত্রাণ প্যাকেটে প্রায় ২ হাজার টাকার পণ্য থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার পণ্য পাওয়া যায়। বিষয়টি পরিদর্শনের সময় এমপি আবুল কালাম নিজেই একটি প্যাকেট খুলে দেখেন এবং নিম্নমানের সামগ্রী দেখে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ না করার নির্দেশ দেন। তিনি বলেন, “সারাদেশে কি হচ্ছে জানি না, তবে আমাদের লাকসামে এসব হতে দেওয়া হবে না।”

পরে এমপি একটি ত্রাণ প্যাকেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেখানোর জন্য সঙ্গে নিয়ে যান বলেও জানা গেছে। এ বিষয়ে জেলা ত্রাণ কর্মকর্তা আবেদ আলী বলেন, “বিষয়টি আমি শুনেছি। প্যাকেটগুলো ফিরিয়ে এনে নতুন করে ত্রাণ সামগ্রী পাঠানো হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ বলেন, “এসব পণ্য আমরা কিনিনি। জেলা ত্রাণ কার্যালয় থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরাও আগে খুলে দেখিনি।”

Facebook Comments Box
See also  শিক্ষার পাশাপাশি শিশুবান্ধব পরিবেশ গড়ছে সহজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০