৯ অগাস্ট ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়া সড়কের জসিম রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. মান্নান প্রকাশ মন্নান (৩০)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাকএলাকার মৃত জারু মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. শামীম হোসেন ও এএসআই মো. নুর-আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজাসহ মান্নানকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আইনগত ব্যবস্থা শেষে রোববার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
See also  মুরাদনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০