২ মে ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বন্যা প্রতিরোধী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিলেটে সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা ১১টায় চাঁদনী ঘাটে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিলেট সিটির প্রধান প্রকৌশলী মো. আলী আকবর বলেন, “বন্যা নিয়ন্ত্রণ করতেই এই প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। সরকার বিশেষজ্ঞ মতামত নিয়ে এটি গ্রহণ করেছে। প্রকল্পটির কাজ বিদেশি সংস্থার মাধ্যমে করতে হবে। সরকার এটা ডোনারের মাধ্যমে করবে।”

সিটি করপোরেশনের তথ্যমতে, সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধন এবং শক্তিশালী বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা।

প্রকল্পের অধীনে ৩ হাজার ৭৭১ শতাংশ ভূমি অধিগ্রহণ, বন্যা নিয়ন্ত্রণে তিনটি রেগুলেটর ও পাম্প স্টেশন এবং ৫০টি ফ্ল্যাপ গেট স্থাপন করা হবে। খাল ও ড্রেনেজ উন্নয়নে ৫০ হাজার মিটার বিদ্যমান খাল পুনর্বাসন এবং ২৫ হাজার মিটার ড্রেন পুনর্নির্মাণ এবং ১ লাখ ২০ হাজার মিটার নতুন ড্রেন নির্মাণ করা হবে।

একইসঙ্গে ৩০ হাজার মিটার খাল সুরক্ষা কাজ (ওয়াকওয়েসহ ২০ হাজার মিটার), পাঁচটি সিলট্র্যাপ স্থাপন এবং ১০ কিলোমিটার বন্যা সুরক্ষা কাজ করা হবে।

এছাড়া প্রকল্পের অধীনে একটি নতুন সেতু নির্মাণ এবং বিদ্যমান ৩৫টি সেতু ও কালভার্ট পুনর্নির্মাণ করা হবে।

প্রকল্পের আওতায় আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও খালের সীমানাও নির্ধারণ করা হবে।

প্রকল্পের সুফল হিসেবে বলা হয়েছে- সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধী দেয়াল বা বাঁধের মাধ্যমে শহর রক্ষা, স্লুইস গেট ও পাম্প স্টেশনের মাধ্যমে পানির দ্রুত নিষ্কাশন, জলাভূমি সংরক্ষণ ও বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ।

See also  সৌদি আরবে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

এছাড়া সুরমা নদী সংলগ্ন আরসিসি ও এসফল্ট সড়ক উঁচু করা, খালের অবৈধ দখল উচ্ছেদ ও টেকসই ড্রেনেজ ব্যবস্থাও প্রকল্পের সুবিধা হিসেবে পাবে নগরবাসী।

এর আগে বেলা ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায়। এরপর তিনি হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করেন।

বেলা ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন সরকারপ্রধান। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০