৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে একটি পক্ষ ষড়যন্ত্র করছে- আবুল কালাম

ওমর ফারুক
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এই গণজোয়ার ঠেকাতে নানা অপচেষ্টা চলছে, তবে জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।”
সোমবার বিকেলে লাকসাম পাইলট স্কুল মাঠে লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ কুমিল্লার বিএনপির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত লাকসাম–মনোহরগঞ্জ অঞ্চল বরাবরই বিএনপির শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত। এ অঞ্চলের নির্বাচনী হিসাব-নিকাশ বরাবরই ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জনসভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম, ডাকসুর সাবেক সদস্য বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সহসভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান, বিএনপি নেতা মোবারক উল্ল্যাহ মজুমদার, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, তাহমিদা চৈতী, সাবেক ছাত্রনেতা ও আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান সফিক, বিসিবি পরিচালক ইয়াসির আহমেদ ফয়সাল আশিকসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ধানের শীষ বিজয়ী হলে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও নির্বাচনী উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
Facebook Comments Box
See also  ৫ লাখ মাদকমুক্ত তরুণের তালিকা দিন—ছাত্রশিবিরকে উদাহরণ দেব’: রাজিবুর রহমান পলাশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০