১৭ অক্টোবর ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বা ভিসার মেয়াদের চেয়ে বেশি অবস্থান করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।শনিবার (১৭ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।

পোস্টে দূতাবাস উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন।এতে আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে।

এক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

এর আগে, ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশ-এসেব অপরাধের ফলে ভিসা বাতিল হতে পারে এবং যে কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণার্থীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবে।

Facebook Comments Box
See also  চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

১

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

২

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

৩

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

৪

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

৫

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

৭

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

৮

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

৯

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১০

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১১

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

১২

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

১৩

খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন

১৪

‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’

১৫

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৬

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন গুলিসহ আসামী আটক-১

১৭

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

১৮

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হ ত্যা

১৯

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেফতার ২

২০