১৭ অক্টোবর ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

ডেস্ক নিউজ

অতীতে যারা দিনের পর দিন হরতাল ও অবরোধ ডেকে দেশকে স্থবির ও অচল করে দিতে চেয়েছিল, বর্তমান বিরোধী দল তাদেরই রাজনৈতিক দোসর বা সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ার ত্রিনয়নী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক লড়াই পার করে এখন দেশ গড়ার জীবনসংগ্রামে মনোনিবেশ করার সময় এসেছে; তাই দেশকে যেন পুনরায় কোনো রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার বক্তব্যে অতীতের রাজনৈতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘একসময় দেশে ১৭১ দিন, ৭২ দিন কিংবা ৭৩ দিন পর্যন্ত একটানা হরতাল দেওয়া হয়েছিল। যারা তখন এসব কর্মসূচি দিয়ে দেশ অচল করার ঘোষণা দিয়েছিল, আজকের বিরোধী দল ঘুরিয়ে-ফিরিয়ে তাদেরই সঙ্গী হিসেবে কাজ করছে। এ বিষয়ে আমাদের অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, এখন বেঁচে থাকার ও এগিয়ে যাওয়ার জীবনসংগ্রাম চালাতে হবে। নতুন করে যেন আর কোনো রাজনৈতিক যুদ্ধে জড়াতে না হয়। বাংলাদেশে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি অটুট রেখে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান নিশ্চিত করে একসঙ্গে বসবাস করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত।’

গণতান্ত্রিক ব্যবস্থায় দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘সরকারি দল হিসেবে জনগণের প্রতি আমাদের সুনির্দিষ্ট নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। একইভাবে বিরোধী দলে যাঁরা আছেন, তাদেরও তো রাষ্ট্রের প্রতি সমপরিমাণ নৈতিক দায়বদ্ধতা থাকার কথা। বর্তমান সরকার শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে বিরোধী দল তাদের সেই দায়িত্ব কতটুকু পালন করেছে, তা ভেবে দেখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে কেন লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?’

See also  প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় ও সামাজিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

১

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

২

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

৩

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

৪

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

৫

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

৭

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

৮

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

৯

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১০

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১১

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

১২

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

১৩

খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন

১৪

‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’

১৫

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৬

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন গুলিসহ আসামী আটক-১

১৭

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

১৮

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হ ত্যা

১৯

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেফতার ২

২০