২৩ অগাস্ট ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশের ভূখন্ড রক্ষা করতে যেয়ে নিরাপত্তার দিকটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু আমরা ডিপ্লোমেটিক পাসপোর্ট এবং সামাজিক প্রেক্ষাপটকে কখনোই এড়িয়ে করছি না। একইসঙ্গে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যেন রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনভাবেই না আসে। রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়টা নিশ্চিত হোক। তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাক।

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গাকে আন্তর্জাতিকভাবে যেভাবে দেখা হচ্ছে আমরাও সেভাবেই দেখছি, যেটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী। মিয়ানমারের মানুষের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আল্টিমেটলি পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময় মিয়ানমারকে বিভিন্নভাবে বলার এবং বোঝানোর চেষ্টা করেছে যে রোহিঙ্গারা তোমাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার মিয়ানমারকে যেভাবে রোহিঙ্গা ইস্যুতে অ্যাড্রেস করেছেন পরবর্তী সরকারগুলো সেভাবে পারেনি বলেই বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের আমেরিকাকে এটা বোঝাতে হবে। আমাদের চীনকে এটা বোঝাতে হবে। ভারতকে এটা বোঝাতে হবে। আমরা মনে করি, অবশ্যই তাদের সঙ্গে আলোচনার বিষয় আছে। তবে, সবার আগে আমার বাংলাদেশের জনগণকে এক কাতারে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে সবার দল-মত নির্বিশেষে মতভেদ ভুলে যেয়ে আমাদের বুঝতে হবে। এই ভূখণ্ড আমাদের। এই বাংলাদেশটা সবার আগে।

বাংলাদেশের প্রতিটি মানুষের এই দেশের প্রতি একটা কর্তব্যবোধ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেটা আমাদের সাংবিধানিকভাবেই উল্লেখ করা আছে। আমরা মনে করি রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট। বাংলাদেশ সরকার এটাকে দেখছে মানবিক দৃষ্টিকোণ থেকে। রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে।

See also  ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ, সংসদে রুমিন ফারহানার উদ্বেগ

আইনমন্ত্রী বলেন, একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সেই মানুষের কিছু অধিকার মানবাধিকারে রূপান্তরিত হয়। একটা সার্বজনীন। মানুষ হিসেবে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু অধিকার থাকে। জীবনধারণের অধিকার। তার খাদ্যের অধিকার। তার ন্যূনতম কিছু অধিকার থাকে। এই রোহিঙ্গারা তার নিজ দেশে জেনোসাইডের শিকার হচ্ছে। তারা জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশের বর্ডার ক্রস করে যখন আসে, তখন তাদের বাংলাদেশের জনগণ আশ্রয় দেওয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়। তখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ফলে, এটা কখনোই আন্তর্জাতিক কোনো ইস্যু না, এই ইস্যুটা হলো মানবাধিকারের ইস্যু।

রোহিঙ্গাকে তাদের দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, বিষয়টা হলো রোহিঙ্গারা বাংলাদেশী না। এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। তবে, আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ, তাদেরও মানবাধিকার আছে। রোহিঙ্গারা সংস্কৃতিগতভাবে নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার যেভাবে রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক পর্যায়ে সমাধান করেছিলেন সেই পথটা সুগম হবে। সেই পথ ধরেই আমরা এগিয়ে যাবো। রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়টা নিশ্চিত হোক। তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০