১ অক্টোবর ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ

মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী রোববার সকালের মধ্যে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

জ্যেষ্ঠ নেতাসহ বেশ কয়েকজন দলীয় নেতা বিএনপির শীর্ষ নেতৃত্বকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণিত যে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদের মধ্যে মিষ্টিও রয়েছেন, হামলা সংক্রান্ত অভিযোগে যার নাম উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মিষ্টিকে এখন তার সংসদীয় আসন থেকে পদত্যাগ করতে বলা হয়েছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংসদ বলেছেন, ‘আমি শুনেছি যে তাকে পদত্যাগ করতে বলা হবে’।

তিনি আরও বলেন, ‘কিন্তু এই সিদ্ধান্তটি শীর্ষ পর্যায় থেকে আসতে হবে। কোনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আমি অবগত নই।’

মিষ্টি বিএনপির সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাঈদুর রহমান নিউটন ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা, যিনি ২০০২ সালে নিহত হন।

গত ২৫শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সাম্প্রতিক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনা এবং এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই মিষ্টির এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এলো।

Facebook Comments Box
See also  বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১০

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

১১

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

১২

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১৩

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১৪

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১৫

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৭

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৯

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

২০