২৯ অগাস্ট ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪

ডেস্ক নিউজ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে।  এই দুর্যোগের কবলে পড়া অন্তত ১ হাজার ৯২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। এর পাশাপাশি ৩২০ ভারতীয় নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। বিভিন্ন দুর্গত এলাকা থেকে ১ হাজার ৫৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 বন্যার পানিতে ভেসে যাওয়া ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে- মোট২৩৩টি। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪টি, গোরখায় ৪৬টি, ধাদিংয়ে ৪০টি, নুয়াকোটে ৩৭টি, তানাহুতে ৩০টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭টি এবং রাসুয়ায় ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং (তিব্বত) কাউন্টিতে পাঁচজন নিহত হয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া চীনের অংশে প্রায় ৪০০ জন ভারতীয় আটকে পড়েছেন। নেপালের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে নিখোঁজদের মধ্যে রয়েছেন ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক।

Facebook Comments Box
See also  রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০