৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত

??????????????

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যুবদলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দোনারচর, গোমতী টোল প্লাজা, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শেষ হয়।

মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। ভোট দিব কিসে ধানের শীষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের এই গণমিছিলি শেষ করেন।

সমাপনী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সভাপতি দাউদকান্দি কেএম মাহবুবুল আলম, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লায়ন আলমগীর, বিএনপি নেতা সুমন মিয়া, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার এবং যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিশাল ভোটে বিজয়ী করার আহবান জানান।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
See also  অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০