১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 “দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে” – মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে। বিদেশি শক্তিগুলোও তখন দেশকে সমীহ করবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “পদ ইমপর্টেন্ট না, কাজ হলো ইমপর্টেন্ট। দলের নেতা একজনই, দলের চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নামেই শ্লোগান হবে। ভাইদের শ্লোগানটা এবার বন্ধ করেন।”

তিনি আরও বলেন, “আজকে যদি কুমিল্লার বিএনপি ঐক্যবদ্ধ থাকে, সবাই ভালো থাকবে। আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। পদ অল্প কয়টা, এমপি অল্প কয়টা। সবাইকে তো পদে বসানো সম্ভব না।”

জাকারিয়া তাহের সুমন বলেন, “অনেকগুলো শক্তির সঙ্গে লড়াই করে তারেক রহমান স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করছে। আপনারা যদি এক ও ঐক্যবদ্ধ থাকেন তাহলে সরকার থাকবে। এদেশে গণতন্ত্র থাকুক অনেকে চায় না। সাধারণ মানুষ অল্পতে ধৈর্য হারায়। কিন্তু আপনারা পাশে থাকলে আমরা তা মোকাবিলা করব।”

তিনি বলেন, “আপনারা পাশে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দলের মধ্যে বিভেদ নয়, মিল-মহব্বত দরকার। দল আপনাকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করবে।”

বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আই হ্যাভ এ প্ল্যান- এটা তারেক রহমানের শ্লোগান। ব্যাংক খালি অবস্থায় আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে। তবে বিশ্বাস, তারেক রহমান ও আমাদের সরকার এই সংকট মোকাবিলা করবে।”

তিনি আরও জানান, “সাধারণ মানুষের জন্য আমরা প্রতিটি শহরে ভবন করব। স্মার্ট সিটি করব। ছয় মাসের সরকার। সময় দিতে হবে। দল শক্তিশালী তো সরকার শক্তিশালী।”

See also  নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

মন্ত্রী বলেন, “গত ১৬-১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। প্রতিষ্ঠাবার্ষিকী ঠিকমতো উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা। দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। আজকে অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি।”

তিনি আরও বলেন, “যতবার দেশ সমস্যায় পড়েছে, ততবার জিয়া পরিবার এগিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। একাত্তরের ২৬ মার্চ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে জাতি বিভ্রান্ত ছিল।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূঁঞা স্বপন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০