১৯ এপ্রিল ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে আগত প্রধান অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া মাঠে পৌঁছালে বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া তিতাস-হোমনা উপজেলার সার্বিক উন্নয়নের একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মো. মাইন উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আবু নাছের ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সালাউদ্দিন সরকার, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আজিজ মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উপদেষ্টা
হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মো. ফজলুল হক মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দাউদুজ্জামান শিকদার (লিটন), নেজামূল হক রিপন, তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দারোগা ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু প্রমূখ।

See also  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

২

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

৩

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

৪

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

৫

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

৬

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৭

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৮

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

৯

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১১

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

১২

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১৪

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৬

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৭

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

২০