৩ অক্টোবর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

ডেস্ক নিউজ

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলা সদস্যসচিব জুবায়েরুল আলম মানিক, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়েও বক্তব্য দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা পূরণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে যোগ দেন।এছাড়া এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অনেক নেতাকর্মীও এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়।

Facebook Comments Box
See also  লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে একবার ভাবুন

২

মাথা সেদ্ধ করে বানানো হয় স্যুপ, খণ্ডিত পা ছিল ফ্রিজে

৩

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

৪

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার

৫

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

৬

বিরামপুরে সিজারিয়ান সেবা চালুর দাবি, ৯ মাসে ৪৯৭ নরমাল ডেলিভারি

৭

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫

৮

সরকার বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলে কোনো প্ল্যান নেই: পাটোয়ারী

৯

নষ্টদের থেকে দেশ রক্ষা করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

১১

বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ

১২

বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল: ৪৬ হাজার কোটি টাকা ঋণের খোঁজে সরকার

১৪

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

১৫

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

১৭

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান

১৮

পাঁচ বছর ফিটনেসবিহীন থাকলেও গাড়ি বাতিল নয়

১৯

ঘূর্ণিঝড় হতে পারে এ মাসে

২০