৩ অক্টোবর ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ বছর ফিটনেসবিহীন থাকলেও গাড়ি বাতিল নয়

ডেস্ক নিউজ

ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপিং বা বাতিল করার ক্ষেত্রে সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করেছে সরকার। ফলে যুক্তিসংগত কারণ ছাড়া কোনো গাড়ি এক বছরের বেশি সময় ফিটনেসবিহীন থাকলেই সেটি স্ক্র্যাপযোগ্য হবে না। পাঁচ বছরের বেশি সময় ফিটনেসবিহীন থাকলেই তা স্ক্র্যাপের আওতায় আসবে। নতুন এই বিধান নিয়ে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও কর্তৃপক্ষ বলছে, আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ‘মোটরযান স্ক্র্যাপিং ও রিসাইক্লিং নীতিমালা, ২০২৬’ জারি করে। এর মাধ্যমে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জারি করা আগের নীতিমালা রহিত করা হয়েছে। নতুন নীতিমালায় ফিটনেসবিহীন গাড়ির স্ক্র্যাপযোগ্য হওয়ার সময়সীমা বাড়ানোর পাশাপাশি স্ক্র্যাপিং প্রক্রিয়ার কয়েকটি ধাপ দ্রুত করার বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য :সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান জানিয়েছেন, নতুন নীতিমালায় কিছু বিষয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়েছে। আগে এক বছরের বেশি সময় ফিটনেসবিহীন থাকলে মোটরযান স্ক্র্যাপিং করার সুযোগ ছিল। এখন তা পাঁচ বছর করা হয়েছে।

তিনি বলেন, নতুন নীতিমালায় নিলামব্যবস্থার পাশাপাশি স্ক্র্যাপিংয়ের বিকল্পব্যবস্থাও রাখা হয়েছে। আগে শুধু নির্ধারিত ভেন্ডরের মাধ্যমে স্ক্র্যাপিংয়ের সুযোগ থাকলেও ভেন্ডর না পাওয়া গেলে এখন সরকারি প্রতিষ্ঠানকে এ কাজে যুক্ত করা যাবে। পাশাপাশি বিআরটিএ চাইলে নিজস্ব ব্যবস্থাপনাতেও স্ক্র্যাপিং কার্যক্রম পরিচালনা করতে পারবে।

স্ক্র্যাপিংয়ে সময় কমল :ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপযোগ্য হওয়ার সময় বাড়লেও স্ক্যাপিং প্রক্রিয়ার কয়েকটি ধাপে সময় কমানো হয়েছে। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্ক্র্যাপযোগ্য গাড়ি আটক করলে মালিককে নোটিশ দেওয়ার সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে। স্ক্র্যাপিংয়ের সময়ও ৩০ কার্যদিবস থেকে কমিয়ে ১৫ কার্যদিবস করা হয়েছে। স্ক্র্যাপিং শেষ হওয়ার পর সার্টিফিকেট দেওয়ার সময় ৩০ দিন থেকে কমিয়ে সাত দিন করা হয়েছে।

See also  আবারও ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া অস্বস্তিকর

কোন গাড়ি স্ক্র্যাপ হবে :শুধু দীর্ঘদিন ফিটনেসবিহীন গাড়িই নয়—ইকোনমিক লাইফ অতিক্রান্ত, চলাচলের অযোগ্য, দুর্ঘটনা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে অর্থনৈতিকভাবে মেরামত-অযোগ্য, অননুমোদিতভাবে উত্পাদিত বা পরিবর্তিত এবং নির্ধারিত মাত্রার বেশি দূষণকারী গাড়িও স্ক্র্যাপ আওতায় আসবে। স্ক্র্যাপিংয়ের সময় গাড়ির চেসিসের পাশাপাশি ইঞ্জিন নম্বরও এমনভাবে নষ্ট করতে হবে, যাতে সেটি অন্য কোনো গাড়িতে ব্যবহার করা না যায়। স্ক্র্যাপিং শেষে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিল করে মালিককে ‘ভেহিক্যাল স্ক্র্যাপিং সার্টিফিকেট’ দেওয়ার বিধান রয়েছে।

ঝুঁকি নিয়ে আপত্তি :বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, এক বছরের পরিবর্তে পাঁচ বছর করা হলে পরিবহন মালিকদের দীর্ঘদিন ফিটনেসবিহীন গাড়ি রাখার সুযোগ তৈরি হবে। তার মতে, এতে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচলের ঝুঁকি বাড়তে পারে।

অন্যদিকে, নতুন নীতিমালার সরকারি ব্যাখ্যা হলো—সময় বাড়ানোর পাশাপাশি স্ক্র্রাপিংয়ের পুরো প্রক্রিয়াকে দ্রুত ও কাঠামোবদ্ধ করা হয়েছে। ভেন্ডর না থাকলে সরকারি প্রতিষ্ঠান বা বিআরটিএকে কাজে লাগানোর সুযোগ, নিলামব্যবস্থা এবং দ্রুত সার্টিফিকেট দেওয়ার বিধান যুক্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে একবার ভাবুন

২

মাথা সেদ্ধ করে বানানো হয় স্যুপ, খণ্ডিত পা ছিল ফ্রিজে

৩

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

৪

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার

৫

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

৬

বিরামপুরে সিজারিয়ান সেবা চালুর দাবি, ৯ মাসে ৪৯৭ নরমাল ডেলিভারি

৭

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫

৮

সরকার বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলে কোনো প্ল্যান নেই: পাটোয়ারী

৯

নষ্টদের থেকে দেশ রক্ষা করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

১১

বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ

১২

বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল: ৪৬ হাজার কোটি টাকা ঋণের খোঁজে সরকার

১৪

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

১৫

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

১৭

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান

১৮

পাঁচ বছর ফিটনেসবিহীন থাকলেও গাড়ি বাতিল নয়

১৯

ঘূর্ণিঝড় হতে পারে এ মাসে

২০