৮ অক্টোবর ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল

ডেস্ক নিউজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হয়।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বন্দর পরিচালনায় দেশীয় সক্ষমতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এটি বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে বন্দরের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান। একই সঙ্গে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল বা পুনর্বিবেচনা না করা হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশ শেষে বন্দর ভবনের সামনে থেকে মশাল মিছিল বের করেন শ্রমিক ও আন্দোলনকারীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এদিকে, দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box
See also  কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০