প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লার তিতাসে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর অগ্রাাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকালে তিতাসের গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরত্বারোপ করা হয়।
কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলার নির্বাহী অফিসার আহম্মেদ মোফাচ্ছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মাইনউদ্দীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম। আরও বক্তব্য রাখেন সভাপতি, পিটিআই, আলী আজম, তিতাস উপজেলার বিএনপি সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু । স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিতাস উপজেলার নির্বাহী অফিসার আহম্মেদ মোফাচ্ছের বলেন, “একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ করতে হবে এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই সমাজে গুজব ছড়াতে দেওয়া যাবে না এবং বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মাইনউদ্দীন বলেন, প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের মাঝে নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে হবে। মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডেঙ্গুর মতো মহামারি মোকাবিলা করা অনেক সহজ হবে। সরকারের কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের সুবিধা নিয়ে আমাদের কৃষকরা এগিয়ে যাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক বলেন, “‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা সুনির্দিষ্টভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন