স্টাফ রিপোর্টার:
বিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল, আলোচনা ও জুলুস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোঃ ইউসুফ মোল্লা টিপু’র সভাপতিত্বে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন খানকা শরীফ থেকে আগত পীর-মাশায়েখ, সম্মানিত আলেম-ওলামায়ে কেরাম এবং কুমিল্লার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন