২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় ৫ দিনে ১২৯৩ জন আটক

মাহফুজ বাবু; কুমিল্লা

রাত ১টা। থানার সামনে উদ্বিগ্ন অভিভাবকের ছোটাছুটি। সন্তানের জন্য নানা জায়গায় ফোন, পুলিশ কর্মকর্তাদের কাছে অনুরোধ—‘ছেলেটাকে ছেড়ে দিন।’ সন্তানের মুক্তির জন্য এত রাতে থানায় ছুটে এলেও প্রশ্ন উঠছে, তার আগের সময়টায় সন্তান কোথায় ছিল, কার সঙ্গে মিশছিল, কী করছিল—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি কতটা ছিল?

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে গত পাঁচ দিনে তিন দফায় ১ হাজার ২৯৩ জনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে দুই দফায় আটক করা হয় ৮৭৮ জনকে।

পুলিশ বলছে, অভিযানে শুধু কিশোর গ্যাংয়ের সদস্য নয়, বিভিন্ন গ্যাংয়ের নেতৃত্বদানকারীদেরও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে স্থানীয় নাগরিকদের অভিযোগ, মাঠপর্যায়ের অনেক সদস্য আটক হলেও বিভিন্ন গ্যাংয়ের নেপথ্যে থাকা প্রভাবশালী নেতা ও পৃষ্ঠপোষকদের বড় একটি অংশ এখনো ধরাছোঁয়ার বাইরে। এসব গ্যাংয়ের পেছনে রাজনৈতিক ছত্রছায়া রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

এক রাতেই আটক ৪১৫

রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানায় জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে অভিযান চালানো হয়। কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন এলাকা, কিশোরদের আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটকদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ছয় ঘণ্টার অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৬ কিশোরকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১০৮ জনের বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত অপরাধ, মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

See also  শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

এর এক দিন আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৪৫১ জন কিশোরকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়।

সব মিলিয়ে পাঁচ দিনে তিন দফার অভিযানে আটক হয়েছেন ১ হাজার ২৯৩ জন।

২৪টির বেশি কিশোর গ্যাংয়ের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা মহানগরীতে ২৪টির বেশি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। অনুসন্ধানে ‘কোটবাড়ি বাইকার গ্রুপ’, ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’, ঈগল গ্রুপ, র‌্যাক্স, এক্স, এলআরএন, সিবিক, মডার্ন, রকস্টার, ডিস্কো বয়েজ, বস, রয়েল বেঙ্গল, সিজলিন, জে অ্যান্ড জে, বিগ ব্রাদার, টুইস্ট, ব্ল্যাক স্টার, ডার্ক, আরজিএস, সিএমসি, কিং স্কোয়াড, ক্রাইম সেটআপ ও কেবি গ্যাংসহ বিভিন্ন নামের গ্রুপের তথ্য পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, প্রায় ২০১৬ সাল থেকে কুমিল্লা মহানগর ও আশপাশের এলাকায় এসব গ্রুপের তৎপরতা রয়েছে। তাদের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সেবন, অস্ত্র বহন, হত্যাচেষ্টা ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নগরীর টমছমব্রিজ, সালাহউদ্দিন রোড, ঠাকুরপাড়া, বিসিক এলাকা, ধর্মপুর, রেইসকোর্স, কাঠের পুল, হাউজিং এস্টেট, দক্ষিণ চর্থা, মুরাদপুর, কাপ্তানবাজার, অশোকতলা, পার্ক রোড, মোগলটুলি, নবাববাড়ি রোড, ইপিজেড রোড, মেডিকেল কলেজ রোড, শাসনগাছা, কাটাবিল, নুরপুর, কোটবাড়ি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা, জাদুঘর রোড, সালমানপুর ও সানন্দাসহ বিভিন্ন এলাকায় এসব গ্যাংয়ের তৎপরতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মহানগরীর বাইরে সদর দক্ষিণ, বুড়িচং, দাউদকান্দি, দেবিদ্বার, মুরাদনগর, লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলাতেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

গ্যাং সদস্য আটক, নেপথ্যের হোতারা কোথায়?

কিশোর গ্যাংয়ের সদস্যদের একের পর এক আটক করা হলেও এসব গ্রুপের নেতৃত্বদানকারী ও নেপথ্যের পৃষ্ঠপোষকদের কতটা আইনের আওতায় আনা যাচ্ছে—এ নিয়ে প্রশ্ন রয়েছে।

See also  প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্থানীয় নাগরিকদের অভিযোগ, বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় এসব গ্যাংয়ের বিস্তার ঘটেছে। যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, তখন গ্যাংয়ের সদস্যদের একটি অংশ সেই রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে। রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কাজে এসব কিশোরকে ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর বক্তব্য জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি তাদের নেতৃত্বদানকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের কারণে কেউ যাতে আইনের বাইরে না থাকে, সে বিষয়েও নজর রয়েছে বলে দাবি করেন তিনি।

‘গ্যাং লিডারদেরও আটক করা হচ্ছে’

কিশোর গ্যাং সদস্যদের আটক করা হলেও গ্যাং লিডাররা কেন ধরাছোঁয়ার বাইরে—এমন প্রশ্নের জবাবে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গত কয়েক দিনে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি গ্যাং লিডারদেরও আটক করা হয়েছে। আরও অনেক গ্যাং লিডার পুলিশের নজরদারিতে রয়েছেন। পর্যায়ক্রমে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ আনিকসহ বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারীকে আটক করা হয়েছে। আলোচনায় থাকা কোটবাড়ি বাইকার গ্রুপের বিষয়েও তদন্ত চলছে। কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাম্প্রতিক অভিযানে রতন গ্রুপের সক্রিয় সদস্যদের আটকের তথ্যও বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে।

শুধু অভিযান নয়, প্রয়োজন পরিবার ও সমাজের নজরদারি

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে সদস্যদের আটক করা গেলেও সমস্যার স্থায়ী সমাধানে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট কি না—এ প্রশ্নও সামনে এসেছে।

কারণ, থানায় সন্তানকে ছাড়াতে ছুটে আসা অভিভাবকদের অনেকেই হয়তো জানেন না, দিনের বড় একটি সময় তাদের সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে কিংবা কী ধরনের পরিবেশে সময় কাটাচ্ছে।

See also  কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে- ডাঃ তাহের

কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি গ্যাংয়ের পেছনে থাকা প্রাপ্তবয়স্ক পৃষ্ঠপোষক, অপরাধী চক্র ও অর্থদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

কুমিল্লায় পাঁচ দিনে ১ হাজার ২৯৩ জন আটক—এই সংখ্যা কেবল পুলিশের অভিযানের হিসাব নয়; একই সঙ্গে এটি পরিবার ও সমাজের জন্যও একটি বড় সতর্কবার্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

২

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

৩

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

৪

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

৫

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

৬

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৭

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৮

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

৯

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১১

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

১২

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১৪

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৬

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৭

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

২০