৩১ অগাস্ট ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

ডেস্ক নিউজ

ভারতের কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্টের একটি দোকানে আগুন লাগে। এ সময় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশ ও রেল পুলিশের কর্মকর্তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে ছিল ব্যাপক ভিড়। যে এলাকায় আগুন লাগে, তার সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখার প্রবেশপথ। ফলে ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল সূত্রে জানা গেছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ধোঁয়া পুরোপুরি সরেনি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিনির্বাপণ কাজে শুরুতে সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। পরে দমকলের নিজস্ব পানির মাধ্যমে আগুন নেভানোর কাজ চালানো হয়। একই সঙ্গে ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

ফুডকোর্টের দোকানগুলো কাচ দিয়ে ঘেরা থাকায় ভেতরে জমে থাকা ধোঁয়া বের করতেও সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরে কাচ ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
See also  ৩ বছরে ৩০ বছরের গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০