২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

ডেস্ক নিউজ

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসেরও পূর্বাভাস রয়েছে।

দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা ও বালু উড়িয়ে নেওয়ার মতো শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে।

মক্কা অঞ্চলের তায়েফ, আল-কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। মক্কার রাবিগ, জেদ্দা, আল-খুরমাহ ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি এবং ধুলিঝড়ের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

এনসিএম আরও জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এসব এলাকায় শক্তিশালী বাতাসের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা তৈরি হতে পারে। এতে সড়ক ও অন্যান্য এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে দেশজুড়ে আবহাওয়া অস্থিতিশীল থাকলেও বেশির ভাগ এলাকায় তাপমাত্রা অনেক বেশি থাকবে। মদিনায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর দাম্মামে ৪৬, আর রিয়াদ ও বুরাইদাহতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

Facebook Comments Box
See also  শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

১

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

২

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৩

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৪

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৬

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৭

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৮

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

৯

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১০

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১১

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১২

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৩

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৪

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৫

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৬

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৭

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১৯

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

২০