ডেক্স রিপোর্ট:
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্তওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের হারের পেছনে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে ২৭২ রান করার পর মাত্র ২৭ রানের লিড পেয়েছিল টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হন ব্যাটাররা।তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান, সেটা আর ডিফেন্ড করতে পারেনি স্বাগতিকরা।
এই ব্যাটিং ব্যর্থতায় দলের সিনিয়র ব্যাটার হিসেবে নিজের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল বলেও স্বীকার করেছেন শান্ত। প্রথম ইনিংসে ১৯ আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক করেন মাত্র ১০ রান।শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়, এই ম্যাচে আমরা প্রথম ইনিংসেই ব্যাকফুটে পড়ে গেছি।
ৎউইকেটের অবস্থা যেমন ছিল, তাতে ২১৩ রানে দিন শেষ করার পর ২৭২ রান হওয়ায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আমরা জানতাম, পরের দিকে ব্যাটিং করা কঠিন হবে। তাই এত দূর না ভেবে বলব, ভুলটা প্রথম ইনিংসেই করেছি।
ওই জায়গায় আরেকটু বড় করতে পারলে লিডটা বেশি হতো, খেলাটাও অন্য রকম হতে পারতো।’নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে শান্ত বলেন, ‘সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরও বড় দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি অনেক দিন ধরে খেলছি, অনেকবার এই ধরণের পরিস্থিতিতে পড়েছি।
আমি যদি এখান থেকে একটা বড় রান করতে পারতাম, তাহলে হয়তো দল ২৭০-এর জায়গায় ৩৭০ রান করতে পারত। সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল।’সাধারণত স্পিনিং উইকেটে সুইপ, রিভার্স সুইপের মতো সাইড শট খেলে থাকেন ব্যাটাররা। কিন্তু এই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের এই ধরনের শট কম খেলতে দেখা গেছে। এর ব্যাখায় শান্ত বলেন, ‘স্পিন উইকেটে তো অবশ্যই এটা একটা ভালো অপশন। আমার মনে হয় অবশ্যই আমরা নিতে পারতাম, নেওয়া উচিত ছিল। ম্যাচের সময় যে যে জায়গায় ব্যাটিং করেছে একেকজনের প্ল্যান একেক রকম থাকে। আর কেউ আসলে ওইভাবে সেটই হইতে পারেনি। ফলে ওই সুযোগই হয়নি যে এই শটগুলো খেলবে।’
মন্তব্য করুন