ডেস্ক নিউজ
রাজধানীর মতিঝিলের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তাদের মধ্যে মতিঝিল থানা ১২ জন, পল্টন থানা ৫ জন, সবুজবাগ থানা ১২ জন, খিলগাঁও থানা ১৮ জন, রামপুরা থানা ৫ জন, শাহজাহানপুর থানা ৮ জন এবং মুগদা থানা ১৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।
মন্তব্য করুন