১ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় আবারো ডাকাতি!! স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মাহফুজ বাবু; কুমিল্লা
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রিট সংলগ্ন এলাকায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত (১সেপ্টেবর) রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,  চিকিৎসক বিজয় ও তার স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় ডাকাতরা বাড়ির কেচগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা আনুমানিক প্রায় ৩ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগীদের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক রাত আনুমানিক ৩টায় এসআই এনামুল হক ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।
এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ডাকাতির ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। মোটরসাইকেলটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।
বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে এবং ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির সঙ্গে কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে সাহাপুর এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া সাহাপুর বাজারে আজাদ কাপড় বিতানেও ঘটে চুরির ঘটনা । চুরি ডাকাতি বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত  অবনতি নিয়ে শঙ্কিত বরুড়ার সাধারণ নাগরিক সমাজ।
Facebook Comments Box
See also  কুমিল্লার টমছমব্রীজে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ’ত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

‘সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

সমাজ অন্ধ, আইন বধির,বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুরলেন প্রবাসি

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

১০

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

১২

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

১৩

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

১৪

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

১৫

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৬

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

১৭

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

১৮

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৯

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

২০