৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা ও চিন্তাধারা এবং নেতৃত্বের প্রশংসা করে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, ‘তার চেষ্টা-মেহনত ও দেশের প্রতি ভালোবাসা দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন এমপি হানজালা। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এমপি হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই- তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন; তার যে মন মানসিকতা। আমরা দেখতে পারছি যে, বিগত দিনে আমরা সে জিনিসগুলো কখনই দেখতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘তার এই যে চেষ্টা, মেহনত, যে কষ্ট দেশের জন্য, দেশের প্রতি। এটাতে আমরা নিজেরাও বেশ ইনস্পেয়ার (উৎসাহিত) হই।’

এমপি হানজালা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই জিজ্ঞাসা করতে চাই- আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’

তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনার এই চিন্তাধারাটা আপনার ম্যাসেজটা যেন তৃণমূল পর্যন্ত যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কী করতে পারেন?’

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে নোটিশ দেন। আমি প্রস্তুত হয়ে এর উত্তর দেব।’

তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের এই দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী তফসিলে তুলে ধরেছিল।’

তিনি বলেন, ‘এবং সরকার গঠনের পরে যেহেতু সরকার চালানোর জন্য সে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। ফলে আরও বেশি তথ্য পাওয়ার কারণে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলোকে আরও বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছি।’

See also  চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবং খুব স্বাভাবিকভাবেই একটি দেশে বিশদ পরিকল্পনা গ্রহণ করতে গেলে কিছুদিন সময় প্রয়োজন হয়। আমরা যখন এই কাজগুলো শুরু করব তখন নিশ্চয়ই সমগ্র পর্যায়ের মানুষ সব পর্যায়ের মানুষ বিষয়গুলো জানতে পারবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০