১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রনীতির মূল দর্শন হবে ‘বাংলাদেশ ফার্স্ট’: খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় নীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’।

সার্বভৌম সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সম্মানজনক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার কথা জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল দর্শন। পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই খলিলুর রহমান জানান, দেশের বৈদেশিক সম্পৃক্ততা নতুন করে মূল্যায়ন করা হবে। সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা ও সম্মান রক্ষা এবং পারস্পরিকতার ভিত্তিতে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ইতিবাচক ও বিস্তৃত পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে চায়। সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ অটুট রাখার ওপর জোর দেওয়া হবে।

পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অসতর্ক বা বিভ্রান্তিকর বক্তব্য প্রভাব ফেলতে পারে। এ কারণে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকার জবাবদিহি নিশ্চিত করতে চায় এবং এ বিষয়ে গণমাধ্যমকে নজর রাখার আহ্বান জানাই।

কার্যকর যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের পররাষ্ট্র কার্যক্রম হবে জনকেন্দ্রিক।

Facebook Comments Box
See also  চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০