৮ অক্টোবর ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দুদকের

ডেস্ক নিউজ

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় লিজের সরকারি জমি জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (৭ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন।

মামলার আসামিরা হলেন, নগরীর পূর্ব মাদারবাড়ি ৬৪ দারোগাহাট রোডের মৃত তবারক উল্লাহর স্ত্রী ফাতেমা বেগম (৯০), তার ছেলে মেসার্স কনকর্ড ট্রেডিং কোং নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমদ (৫৩), মোহাম্মদ ফয়েজ আহমদ (৬১), আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম হোসেন (৩৯), তিন মেয়ে হাসিনা মমতাজ (৬০), রোকেয়া সুলতানা (৫৭), শাহীন সুলতানা (৫০) এবং বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম (৪৬)।

মামলায় পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র সৃজন করে তা খাঁটি হিসেবে ব্যবহার করে সরকারি খাসের ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ করে। সরকারি ওই জমির বাজারমূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়।

জালিয়াতি হওয়া জমিটি চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গোঁসাইলডাঙা মৌজায় অবস্থিত, জে এল নং-১৬। ২৪ দশমিক ৯৬ শতকের ওই প্লটটি ১৯৫৮ সালে মেসার্স এসজেএন্ডজি ফজলে এলাহী লিমিটেডকে ৯৯ বছরের জন্য লিজ দেন ওই সময়ের সরকারি প্রতিষ্ঠান চিটাগাং টাউন প্লানিং কমিটি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ত্যাগ করলে এটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার আয়ত্বে নেয়। পরবর্তীতে ২০০২ সালে মামলার আসামি কনকর্ড ট্রেডিংয়ের পক্ষে ফরিদ আহমদ ও তার বোন হাসিনা মমতাজ পুরোভবন ও জমি ভাড়া লিজ নেয়। পরে ফরিদ আহমদের মা ফাতেমা বেগমের নামে জাল দলিল বানিয়ে জমিটি আত্মসাৎ করা হয়।

বর্তমানে ভবনের বাজারদরে ভাড়াসহ সাকুল্যে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।এ অপরাধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

Facebook Comments Box
See also  আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০