১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

ডেস্ক নিউজ

রাজধানীর শেরেবাংলা থানার আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় জিসান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ওসেকে ভর্তি করা হয়।

নিহত শিশুর ফুফু রুনা বলেন, বুধবার দুপুরে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে খেলার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত প্রাইভেটকার জিসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, জিসানের বাড়ি আগারগাঁওয়ের বিএনপি বস্তিতে। তার বাবার নাম মো. বাবু। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। তার বাবা একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নিহত জিসানের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
See also  দেশে না ফেরায় ‘পলায়নের’ অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোলসিম সিমেন্টের পৃষ্ঠপোষকতায় পাঠানপাড়া ফাইটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১

আমি সীমারেখা মানি না

২

মানুষ হও

৩

বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

৪

সাহিত্য লোকসংস্কৃতির তিতাস নদী

৫

চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা, ‘কানা মোমিন’ আটক

৬

অদম্য তাসলিমার স্বপ্নপূরণ করলেন কুমিল্লার মানবিক এমপি মনিরুল হক চৌধুরী

৭

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৮

গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৯

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১০

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

১১

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

১৩

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

১৪

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

১৫

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

১৬

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

১৭

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১৯

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০