১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

ডেস্ক নিউজ

পর্যটনপ্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ আরও সহজ করতে ঢাকা-কক্সবাজার রুটে এবার যুক্ত হচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত এই সেবা চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা প্রথমবারের মতো কোনো ট্রেন পরিবর্তন না করেই সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, কক্সেসবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো মহানগর এক্সপ্রেস সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না। এটি যাত্রাপথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি নেবে।

নতুন সময়সূচি অনুযায়ী ৭২২ নম্বর ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সেখান থেকে যাত্রা বিরতি শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে।

নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী জংশন/স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করবে। এছাড়া নতুন সূচি অনুযায়ী ট্রেনটি আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।

যাত্রীদের দীর্ঘপথের ভ্রমণ আরামদায়ক করতে এই ট্রেনে শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট এবং এসি বার্থ-এর সুব্যবস্থা থাকবে। ফলে পর্যটকরা তাদের পছন্দ ও বাজেট অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত চলাচল করছে। এর সঙ্গে মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
See also  আজ কোন অঞ্চলে কত লোডশেডিং, জেনে নিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

১

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

২

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

৩

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

৪

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

৫

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

৭

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

৮

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

৯

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১০

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১১

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

১২

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

১৩

খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন

১৪

‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’

১৫

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৬

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন গুলিসহ আসামী আটক-১

১৭

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

১৮

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হ ত্যা

১৯

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেফতার ২

২০