১৬ মে ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

ওমর ফারুক : লাকসাম(কুমিল্লা ) প্রতিনিধি 
প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জজুড়ে। শনিবার সকালে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। তিনি লাকসাম হয়ে চাঁদপুরে যাবেন—এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়।
লাকসামের মুদাফফরগঞ্জে প্রধানমন্ত্রীর একটি পথসভা আয়োজনের জন্য স্থানীয় নেতাকর্মীরা কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম এর মাধ্যমে অনুরোধ জানান। পরে এমপি আবুল কালামের আহ্বানে প্রধানমন্ত্রী তারেক রহমান মুদাফফরগঞ্জে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে সম্মতি দেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর মুদাফফরগঞ্জ বাজারে পৌঁছালে পুরো এলাকা মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় নেতাকর্মীরা লাকসামকে জেলা ঘোষণা ও এমপি আবুল কালামকে মন্ত্রী করার দাবিতে স্লোগান দেন। পরে এমপি আবুল কালাম নিজে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং অস্থায়ী পথসভার মঞ্চে নিয়ে যান।
এমপি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশে কৃষি বিপ্লব ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আগামী এক বছরের মধ্যে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি খাল খনন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, “চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের জন্য যাচ্ছি। লাকসাম-মনোহরগঞ্জেও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমি আবারও আসবো, ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ডাকসু ও বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী,মজির আহমেদ, আবদুর রহমান বাদল, ডা. নুর উল্লাহ রায়হান, মোশারফ হোসেন মুশুসহ লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের
Facebook Comments Box
See also  পিলখানায় হত্যাকাণ্ডের পর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল: প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০