২৮ জুন ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীন দিগন্ত-এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

                      সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক :

‘সত্যের পক্ষে’এই দৃড় প্রত্যয়কে ধারণ করে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন দিগন্ত-এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, কেক কাটা, গুণীজন সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবী ও গণ্যমান্য অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং সমাজে সচেতনতা সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন দিগন্ত ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের আস্থা ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমার প্রত্যাশা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন,

“ছয় বছরের এই পথচলায় স্বাধীন দিগন্ত সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে। পাঠকের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও আধুনিক প্রযুক্তিনির্ভর, তথ্যসমৃদ্ধ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে স্বাধীন দিগন্ত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শামীম, জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম, বিএফইউজে-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ড. মোঃ মেহেদী মাসুদ এবং বিএফইউজে-এর দপ্তর সম্পাদক আবু বক্কর।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সত্য ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা বলেন, বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমেই একটি সুস্থ, সচেতন ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে স্বাধীন দিগন্ত-এর সফলতার ছয় বছর পূর্তি উদযাপন করা হয়। পরে সমাজ, সাংবাদিকতা, সংস্কৃতি ও জনকল্যাণে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে স্বাধীন দিগন্ত-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে স্বাধীন দিগন্ত ভবিষ্যতেও দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে এবং জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃড় করবে।

Facebook Comments Box
See also  বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা ইঞ্জিঃ আবুল বাসার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

১০

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১১

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১২

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৩

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৪

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৫

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৬

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৭

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৮

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৯

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

২০