১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ

জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নেওয়া সরকার কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, ‘দিল্লির কোনো চাপের কাছে নতি স্বীকার করে সরকার পরিচালনার কোনো সুযোগ নেই।’

বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ জুলাই গণহত্যার ঘটনায় সুষ্ঠু ও ন্যায়বিচার প্রত্যাশা করে। সরকার সেই বিচার নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।’

অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িতদের ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের ধরন নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে স্বামী-স্ত্রী কিংবা রাখীবন্ধনের মতো সম্পর্ক তৈরির কথা বলত। কিন্তু বাংলাদেশ ও ভারত দুটিই পৃথক ও স্বাধীন রাষ্ট্র। দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মূল্যবোধ, সম্মান ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে।’

ভারতের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
See also  রোজায় যে কারণে স্কুল খোলা রাখতে চায় শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

১১

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

১২

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৩

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

১৪

মক্কায় বিমান হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

১৫

রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

১৬

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

১৮

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

১৯

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন

২০