২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

ডেস্ক নিউজ

আগামী ৬ অক্টোবর হতে চলছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন। কেননা, সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এই ম্যাচে আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি গায়ে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

বেনিনের বিপক্ষে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। শেষবারের জন্য মাঠে নামবেন গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসর নেওয়া মেসি।

মেসির বিদায়ী ম্যাচটি যে অন্য সব ম্যাচের চেয়ে আলাদা, তার ইঙ্গিত মিলেছে জার্সিতেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন জার্সিটির প্রথম ঝলক দেখিয়েছেন মেসি। পুরোনো জার্সির জায়গায় নতুনটি তুলে রাখার ভিডিওর সঙ্গে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করেছে অ্যাডিডাস।

আর্জেন্টিনার চিরচেনা আকাশি ও সাদা রং থাকছে ঠিকই, তবে বিদায়ী জার্সিতে যোগ হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় সোনালি নকশার পাশাপাশি পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম ও তার বিখ্যাত ১০ নম্বর।

জার্সির আরেকটি বিশেষ আকর্ষণ ‘সান অব মে’- আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূর্যের রশ্মির নকশা রাখা হয়েছে। সব মিলিয়ে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেই সাজানো হয়েছে।

মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর বিক্রি শুরুর পর দুই ঘণ্টারও কম সময়ে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

Facebook Comments Box
See also  শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ মিয়াবাজার ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন ডুমুরিয়া তরুণ জোট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

১

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

২

হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে: তানভীর বারী হামিম

৩

পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ

৪

কুমিল্লায় অপ্রতিমকে হত্যার ছক করা হয় ৭ দিন আগে

৫

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

৬

‘সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

৭

সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের

৮

বিরামপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিশুরা

৯

নাগরিকসেবা সহজ করতে কুমিল্লায় চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ

১০

কুমিল্লায় ছাত্রদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২, বিদেশি পিস্তল উদ্ধার

১১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

১৩

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

১৪

জামিন নামঞ্জুর এমপি নজরুলের, রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে

১৫

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ

১৬

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

১৭

‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ বলে ভি চিহ্ন দেখালেন পলক

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

১৯

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

২০