২৫ অগাস্ট ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবপুর উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস বাবদ মাসে ৩ হাজার টাকা নেওয়া অভিযোগ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ে ‘অতিরিক্ত ক্লাস’-এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস পরিচালনা এবং এর বিপরীতে নেওয়া ফি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসে অংশ নিতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এ ক্লাসকে ঘিরে তৈরি হয়েছে বাধ্যতামূলক অংশগ্রহণের পরিবেশ।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই পরিচালিত হচ্ছে এসব অতিরিক্ত ক্লাস। মাসিক ফি নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন তথ্য। কারও দাবি, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হচ্ছে; আবার বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক বলছেন, সব শিক্ষার্থীর কাছ থেকে একই পরিমাণ টাকা নেওয়া হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, অতিরিক্ত ক্লাসের জন্য তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। একেকটি ব্যাচে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৭০ জন শিক্ষার্থী এসব ক্লাসে যুক্ত রয়েছে বলে তারা দাবি করে।

এক শিক্ষার্থীর অভিযোগ, বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে পড়ানোর পরিবর্তে অনেক সময় মুখস্থনির্ভর পড়াশোনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বায়োলজিসহ অন্যান্য বিষয়েও একই ধরনের পদ্ধতি অনুসরণের অভিযোগ করেছে ওই শিক্ষার্থী।

আরেক শিক্ষার্থী জানায়, অতিরিক্ত ক্লাসের মান সন্তোষজনক মনে না হওয়ায় সে এক মাস ক্লাস করার পর আর অংশ নেয়নি। নতুন শিক্ষার্থীদের আগে কিছুদিন ক্লাস করে নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছে সে।

বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাসে অংশ না নিয়ে বাইরে পড়াশোনা করলে শিক্ষকদের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। এমনকি এ কারণে এক শিক্ষার্থী শিক্ষকের হাতে হেনস্তার শিকার হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

See also  লাকসামে সরকারি আবাসন ভবন এখন যেন ‘ভূতের বাড়ি’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাজান আলী বলেন, অতিরিক্ত পাঠদানের মূল সিদ্ধান্ত ও দায়িত্ব প্রধান শিক্ষকের। পরিপত্রের আলোকে শিক্ষকরা নির্ধারিত দায়িত্ব পালন করছেন।শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার এবং কোচিংয়ে অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশের অভিযোগও তিনি অস্বীকার করেন। তার দাবি, শ্রেণিকক্ষে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীর সঙ্গে সামান্য বাকবিতণ্ডা হয়েছিল, যা পরবর্তীতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মীমাংসা করা হয়েছে।

শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, পরিপত্র অনুযায়ী শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস করানো হচ্ছে।তবে মাসে ৩ হাজার টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সব শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয় না; কিছু শিক্ষার্থীর কাছ থেকে এ পরিমাণ টাকা নেওয়া হয়।

৩ হাজার টাকা কীভাবে নির্ধারণ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, নির্ধারিত ১২ দিনকে এক মাস হিসেবে না ধরে ৩০ দিন পড়ানো হচ্ছে বলেই এভাবে হিসাব করা হচ্ছে।

অতিরিক্ত ক্লাসের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থী ও অভিভাবকদের কেউ কেউ। বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৬ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬১ শতাংশে।

তবে ফলাফল কমে যাওয়ার সঙ্গে অতিরিক্ত ক্লাসের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। তার ভাষ্য, নতুন পরীক্ষা পদ্ধতি ও শতভাগ মেধা যাচাইয়ের কারণে ফলাফলে পরিবর্তন এসেছে।আর এই কোচিং না করলে ফলাফল আরো খারাপ হতো।

বিরামপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম বলেন, শিক্ষকরা অতিরিক্ত ক্লাস করাতে পারবেন, তবে তা নীতিমালা অনুসরণ করেই করতে হবে। অতিরিক্ত ক্লাসের জন্য নীতিমালায় নির্ধারিত ফি রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট নীতিমালাটি অনেক পুরোনো। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

২

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

৪

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৬

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৭

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১০

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১১

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

১২

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৩

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১৪

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১৫

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৬

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৭

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৮

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৯

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

২০