১৮ এপ্রিল ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে অবৈধ বেড়িবাঁধ ভেঙে জলাবদ্ধতা নিরসন করলেন এমপি মো.আবুল কালাম

ওমর ফারুক:
অবৈধভাবে নির্মিত বেড়িবাঁধ অপসারণ করে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামের বিরুলিয়া খাল পরিদর্শনে যান তিনি। ওই সময় স্থানীয় লোকজন পরিদর্শনে আসা সংসদ সদস‍্যকে অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি খালে কৃত্রিমভাবে বেড়িবাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেয়, ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে প্রায় ৫’শ পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়ে চরম ভোগান্তিতে ছিল এবং প্রায় ১২০ হেক্টর কৃষিজমি পানির নিচে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।
এ সময় এমপি আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার বাস্তব চিত্র সম্পর্কে অবগত হন এবং তিনি তাৎক্ষণিকভাবে একটি এক্সেভেটর (খননযন্ত্র) দিয়ে অবৈধ বেড়িবাঁধ ভেঙে পানি প্রবাহ স্বাভাবিক করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন এবং কৃষিকাজে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এ বিষয়ে জানতে চাইলে এমপি মো. আবুল কালাম যায়যায়দিনকে বলেন, “জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, এমন কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পানি চলাচল স্বাভাবিক রাখতে খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং দ্রুত পানি নিষ্কাশনের আশা করছেন ভুক্তভোগীরা।
Facebook Comments Box
See also  “আমার পাগলা ছেলেটিকে নিয়ে আপনারা কি করবেন "নিয়ে যান না বাবা"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“দৈনিক স্বাধীন ভোর” এ নিউজ প্রচারের পর বরুড়ায় ওয়াশ ব্লকের কাজ শুরু

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

১০

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১১

ভবের বাজার

১২

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১৩

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৪

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৫

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৬

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৭

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৮

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

২০