নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (বুধবার ) বিকেলে রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন।
পাশাপাশি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রী রমনা পার্কের পরিচ্ছন্নতা আরও জোরদার করা, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়কবাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্যবর্ধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ লক্ষ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন