৩১ অগাস্ট ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী অভিযান: পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর গেন্ডারিয়ায় গোলাগুলি

ডেস্ক নিউজ

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে গোলাগুলি হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাটি মাদককেন্দ্রিক কি না সেটিও তদন্ত হচ্ছে।

গেন্ডারিয়া থানা পুলিশ সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরই গোলাগুলির ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কেন ও কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে কার সঙ্গে কার সংঘর্ষ হয়েছে কিংবা কোনো নির্দিষ্ট গ্রুপ এতে জড়িত কি না এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার মূল কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত না, কাজ চলছে।

গোলাগুলিতে কতজন আহত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা যতটুকু এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি মাদক ব্যবসা, মাদককেন্দ্রিক আধিপত্য বা এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের বিরোধের জেরে হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ডিসি আক্তার বলেন, টোটাল বিষয়টি আসলে তদন্তের পর বলা সম্ভব। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনের চেহারা দেখা গেছে এবং তাদের কাউকে শনাক্ত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়।

গোলাগুলির ঘটনাটি পুলিশের মাদকবিরোধী অভিযানের পরপরই ঘটায় এর মাধ্যমে কোনো পক্ষ নিজেদের ক্ষমতা জানান দেওয়ার চেষ্টা করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অভিযান শেষে চলে যাওয়ার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এটি মাদক-সম্পর্কিত কি না বা অন্য কোনো কারণে হয়েছে কি না, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

See also  কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। তারা হলেন পথচারী আশা আকতার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০