১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কায় বিমান হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

ডেস্ক নিউজ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হামলা এবং পবিত্র মক্কায় সাইরেন বাজানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানান তাকি উসমানি।

বার্তায় তিনি বলেন, বর্তমান অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয়।

মুফতি তাকি উসমানি বলেন, পবিত্র নগরী মক্কায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি সাইরেন বাজার ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়; বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট হুঁশিয়ারি।

একই সঙ্গে চলমান এই সংকটে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। তিনি উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে সৌদি আরবকে রক্ষা করা ও পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিধাবোধ ও পিছু হটা মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের নিন্দনীয় কৌশল ও মনোভাবকেই উন্মোচিত করে।

এর আগে, গতকাল মঙ্গলবার সৌদির পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় আকাশপথে হামলার হুমকি সংক্রান্ত সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। খবর আলজাজিরার।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এ সতর্কতা জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
See also  ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

সমাজ অন্ধ, আইন বধির,বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুরলেন প্রবাসি

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

১০

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

১১

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

১২

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

১৩

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৪

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

১৫

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

১৬

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৭

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

১৮

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

১৯

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০