১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক

Oplus_131072

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি: 
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মোহাম্মদ সাদিকুর রহমান শামীম (৩৬) ও সাজেদুর রহমান (২৭) নামে দুই সহদর পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে বেনাপোল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় আসলে ইমিগ্রেশন পুলিশে স্টপলিস্টে নাম থাকায় তাদের আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ সাদিকুর রহমান শামীমের পাসপোর্ট নম্বর এ০৭৭৩২৬৩৬ এবং সাজেদুর রহমানের পাসপোর্ট নম্বর এ০৭৪১৩৭৫৩। তারা সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে তাদের নাম পাওয়া গেলে কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে জিজ্ঞাসাবাদে সুনামগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্ট মামলার নম্বর ০৯, তারিখ ০৬ ফেব্রুয়ারি ২০২৬; জি.আর. নম্বর ৬; ধারা ১৪৩/৩০২/৩৪/১১৪ (দন্ডবিধি)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াশেষে সংশ্লিষ্ট সুনামগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের তাদের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
See also  ফেনীর নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের সাজা কমে যাবজ্জীবন, ১০ জন খালাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

২

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

৪

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

৫

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৭

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

৮

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

৯

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১০

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১১

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

১২

কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান, গ্রেপ্তার ৪

১৩

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১৪

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

১৫

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

১৬

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

১৭

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

১৮

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

২০