৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
“মানব, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বিরামপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা গেট থেকে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুনা লায়লা, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা তথ্য আপা মোছাঃ মুক্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন মানুষকে জ্ঞান, দক্ষতা ও সচেতনতার মাধ্যমে নিজের জীবন ও সমাজকে এগিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করাই সাক্ষরতার মূল উদ্দেশ্য। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তুলতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন বলেন,সাক্ষরতা একটি মানুষের মৌলিক সক্ষমতা অর্জনের অন্যতম ভিত্তি। শুধু নিজের নাম লিখতে বা পড়তে পারাই সাক্ষরতা নয়; শিক্ষা ও জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার সক্ষমতাও এর সঙ্গে জড়িত।
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেদিকে আমাদের বিশেষ নজর দিতে হবে।
তিনি আরো বলেন,শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন সম্ভব। তাই একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
Facebook Comments Box
See also  মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০