৭ অক্টোবর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

ডেস্ক নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে তাদের এ বৈঠক হয়েছে।দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার মধ্যে এই বৈঠককে আরও এক দফা পরামর্শ হিসেবে দেখা হচ্ছে।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান জানাতেই হাইকমিশনারের এই সফর বলে ধারণা করা হচ্ছে।

তবে, হাইকমিশনারের এই সফর বা প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক নিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে।

হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো বলেননি যে তিনি ভারত সফর করবেন না। ভারতের হাইকমিশনার এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করছি, দিল্লি তার মতামতকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সমকক্ষ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের আগে উভয় পক্ষের যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তাড়াহুড়ো করে বৈঠক আয়োজন করে কোনো লাভ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে-বাণিজ্য, ব্যবসা, পানিসহ অনেক বিষয়। আমরা ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত ইতিবাচক।

বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর হাইকমিশনার বলেন, বৈঠকের জন্য দুই প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময় দিতে হবে।ভারতের এই কূটনীতিক বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে পরিবেশ একেবারেই ইতিবাচক।

See also  দোকান নেই তবুও এমএফএস অ্যাকাউন্ট, অনলাইন জুয়ার টাকা লেনদেন

তিনি জানান, সফরের সময় বা কোন মাসে এটি হবে-এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে, সফরটি অবশ্যই হবে।তিনি আরও বলেন, দুই নেতা একসঙ্গে বসে আলোচনা করলে এমন কোনো বিষয় থাকবে না যার সমাধান খুঁজে পাওয়া যাবে না।হাইকমিশনার বলেন, দেখুন, চ্যালেঞ্জ থাকবেই। যদি আমরা মনে করি কোনো চ্যালেঞ্জ নেই, তাহলে সেটি ভুল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

১

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

২

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

৩

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

৪

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

৫

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

৬

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

৭

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

৮

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

৯

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

১১

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

১২

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

১৩

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

১৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৫

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

১৬

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

১৭

শাহজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই খু ন, বোন-ভগ্নিপতি আটক

১৮

ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হ ত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা

১৯

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

২০