সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার বরুড়ায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) বরুড়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
বরুড়া থানা পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) বরুড়া থানার কাছিয়া পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন- কাছিয়া পুকুরিয়ার আব্দুল রশিদের ছেলে মো. ইকবাল হোসেন (২৫), আব্দুল হকের ছেলে নোমান হোসেন (২৬) এবং সোলাইমানের ছেলে সজিবুল আলম (২২)।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ তাদের ইয়াবা সেবনের অপরাধে সাজা প্রদান করেন। আদালত মো. ইকবাল হোসেনকে ১৫ দিনের এবং নোমান হোসেন ও সজিবুল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বরুড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক বলেন, “মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে বরুড়া থানা পুলিশের অভিযান নিয়মিত চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য করুন