২৫ জুলাই ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

 

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে মারধরের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভূল্লী থানার মামলা নং-১২, তারিখ ২৪ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মোহাম্মদ শাজাহান আলী (পিতা- মৃত শামসুল আলম), আফজালপাড়া, কুমারপুর, ভূল্লী, ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে পারিবারিক বিরোধের জেরে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ী এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবককে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ জুলাই রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাজাহান আলী, নিহতের স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভূল্লী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  দাউদকান্দিতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০